কংগ্রেস প্রার্থী ও কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-কংগ্রেস প্রার্থী ও কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বালুটোলার ১৮২ নম্বর বুথের ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী শারিফুল ইসলাম ও শেখ তাবজুলের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকজন কংগ্রেস কর্মীরও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল। তৃণমূল অঞ্চল সভাপতি শেখ নাসির বলেন তৃণমূল উন্নয়নের রাজনীতি করে।কংগ্রেস রা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে এমনই অভিযোগ তুলে অঞ্চল সভাপতি মহম্মদ নাসির। উভয়ের বক্তব্য শুনে নেওয়া যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *