পাটখেত থেকে বিজেপি প্রার্থীর দেওরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পাটখেত থেকে বিজেপি প্রার্থীর দেওরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ থানার টিয়াদহ গ্রামে। মৃত ওই ব্যক্তির শম্ভু দাস। তাঁর মৃত্যু ঘিরে রাজনৈতিক পারদ চরমে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জানা গিয়েছে,টিয়াদহ গ্রামের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস গতকাল রাতে বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে। এরপর পাটখেতে পড়ে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। রাতেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

মৃতের বাবা নরেন দাসের অভিযোগ, রাতে খাবার পর বাড়ির বাইরে ছিল সে। সেইসময় একদল দুষ্কৃতী ধাওয়া করে। পাটখেতের মধ্যে পড়ে যায়। এরপর তাঁকে খুন করা হয়।

বিজেপি নেতা অজয় রায় বলেন, ‘গতকালও সাহেবগঞ্জে তৃণমূল গণ্ডগোল করেছিল। প্রার্থীদের মারধর করা হয়। এরপর রাতের বেলায় আমাদের ওই কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে। রাজনৈতিক ভাবে পেরে উঠছে না তাই তৃণমূল ওই খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘যে কোনও মৃত্যু দুখঃজনক। তবে অভিযোগ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *