আলিপুরদুয়ারে প্রবল বর্ষন অব্যাহত, পাহাড় সমতলে এক সাথে বর্ষন চলছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে প্রবল বর্ষন অব্যাহত। পাহাড় সমতলে এক সাথে বর্ষন চলছে। ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে জেলার সঙ্কোশ, রায়ডাক, ডিমা, কালের জানি তোর্সা সহ সব নদী ফুসছে। নদীর জল বেশি থাকায় আলিপুরদুয়ার শহরের জল বের করে দেওয়ার সব স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বৃষ্টির জলে জল মগ্ন হয়ে পরেছে পুরসভার বিভিন্ন এলাকা। শহরের পলাশবাড়ি, মিলন পল্লী, আশুতোষ কলোনি, সহ বিভিন্ন এলাকার কোথাও হাটু তো কোথাও আবার কোমর জল ঢুকে পড়েছে। অনেক এলাকায় মানুষের ঘরের ভেতর জল ঢুকে পরেছে। এই অবস্থায় শহর থেকে জল বের করার জন্য পাম্প মেশিন চালিয়েছে পুরসভা। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পুর্বাভাস থাকায় জেলা প্রশাসন ও সেচ দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *