পারিবারিক অশান্তির জেরে একই কাপড়ে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী ও স্ত্রী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক অশান্তির জেরে একই কাপড়ে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী ও স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে নদীয়ার ভীমপুর থানার ঝোড় মুড়াগাছা গ্রামে। পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রী ঘরের ভিতরে গিয়ে দরজা আটকে দেয়। এরপরই পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে কাপড় জড়িয়ে স্বামী ও স্ত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় থানায় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভীমপুর থানার পুলিশ। তড়িঘড়ি দেহ দুটি পুলিশ উদ্ধার ময়নাতদন্ত জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। জানা যায় ওই যুবকের নাম সুদীপ হালদার বয়স আনুমানিক ১৯ বছর ও স্ত্রী নাম সঞ্চিতা হালদার বয়স আনুমানিক পনেরো বছর। সূত্রের খবর মাস দেড়েক আগে তারা প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বাড়ি ওই এলাকারই পাশাপাশি দুজনের। গোটা ঘটনায় নেমে এসেছে পরিবারে সোখের ছায়া। তবে পারিবারিক অশান্তির জেরেই কি তাদের আত্মহত্যা ? না কি তার পিছনে রয়েছে অন্য কোন রহস্য? তা জানতে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *