নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা নদিয়ার গাংনাপুর থানা অন্তর্গত এলাকাতে বিজেপি প্রাথী উপর হামলা এবং বেশ কয়েকটি বিজেপি কর্মীর বাড়ি ভায়াংচুরের ঘটনার প্রক্ষিতে আজ চাকদহ ৩৪নং জাতীয় সড়ক টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা কর্মীরা।এদিন দোষীদের গ্রেপ্তারে দাবীতে পথ অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। এদিন চাকদহ বিজেপির পক্ষ্য থেকেচাকদহ চৌমাথা মোড়ে টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা।অবরোধ ও বিক্ষোভ হটাতে ছুটে আসে চাকদহ থানার পুলিশ বাহিনী।বিক্ষোভে সামিল হয়েছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি বঙ্কিম ঘোষ বিধায়ক, সহ অন্যন্য নেতৃত্ব। নির্বাচনের আগে এইধরনের ঘটনায় রাজ্যের বিরোধী শক্তি শাসক দলকে পর্জুদস্ত করতে বিভিন্ন দুর্নিতীর ইস্যু ছাড়া লাগাতার রাজ্যে ঘটে চলা বিভিন্ন সন্ত্রাসের ঘটনা প্রকাশ্যে এনেছে বিজেপি।পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং দোষীদের গ্রেপ্তারের আশাস দিলে অবরোধ বিক্ষোভ ওঠে বলে জানা যায়।
বিজেপি কর্মীর বাড়ি ভাংচুরের ঘটনার প্রক্ষিতে চাকদহ ৩৪নং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ।












Leave a Reply