পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগ এবং খড়গপুর সাব ডিভিশন ব্লাড ব্যাংকের সহযোগিতায় ব্যবসায়ী সমিতির অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করতে পারবেন বলে ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা, সম্পাদক সন্দীপ চৌধুরী, অভিজিৎ খান, দেবাশীষ মুলা, সঞ্জীব দত্ত, গোরাচাঁদ দে সহ অন্যান্য সমিতির সদস্যরা।
ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে চন্দ্রকোনারোড রক্তদান শিবির ডাবচা ব্যবসায়ী সমিতির।












Leave a Reply