লোন নিয়ে প্রতারণার অভিযোগ, অভিযোগ দায়ের বর্ধমান মহিলা থানায়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিভিন্ন সময় আমরা সাইবার ক্রাইম বা বিভিন্ন প্রতারণার খবর পাই। সেই রকমই এক প্রতারণা ফাঁদ খোদ বর্ধমান শহরে। সাত জন মহিলার নামে বিভিন্ন ব্যাংক এবং বেসরকারি সংস্থা থেকে লোন লোন নিয়ে লোন না শোধ করার অভিযোগ। বর্ধমান শহরের লোকো এলাকার বাসিন্দা আকাশ প্রসাদ কিছুদিন আগেই পরিচয় হয় এই সাত জন মহিলার সাথে। তারপরে বিভিন্ন অজুহাতে আকাশ প্রসাদ নামে এই ব্যক্তি তাদের কাছ থেকে টাকা চাইতে থাকেন। তারা তখন বলেন আমরা তো আর টাকা দিতে পারব না আমাদের সেই ক্ষমতা নেই তখন সে প্রস্তাব দেয় যে তাদের নামে লোন করিয়ে তাকে টাকা দিতে সেই লোন শোধ করবে। কিন্তু লোনের টাকা চারমাস দিলেও পরবর্তীকালে সেই লোন আকাশ প্রসাদ শোধ করতে চাননি। তারপরই আজ আকাশ প্রসাদের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই সাত জন মহিলা। দোলনচাঁপা দাস বলেন, বেশ কিছুদিন আগে বর্ধমান শহরের লোকো এলাকার আকাশপ্রসাদ নামে এক ব্যক্তির সাথে আমাদের পরিচয় হয়। তারপরে তার ব্যবহারে আমরা মুগ্ধ হই বিভিন্ন অজুহাতে সে আমাদের কাছ থেকে টাকা চাইতো। কিন্তু আমাদের তো টাকা দেওয়ার ক্ষমতা নেই তাই আমাদের নামে লোন করিয়ে লোনের টাকাটা তাকে দেওয়ার কথা বলে এবং লোনের টাকা সেটা সে শোধ করবে বলে জানায়। চার মাস টাকা শোধ করলেও পরবর্তীকালে সেই আর টাকা শোধ করেনি। তাই আমরা আজ যৌথভাবে বর্ধমান মহিলা থানায়অভিযোগ দায়ের করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *