কুশমণ্ডি, নিজস্ব সংবাদদাতা:- বিধায়িকার স্বামীকে হেনস্থা দলের মহিলাদের। রীতিমতো কলার ধরে মাটিতে বসিয়ে জবাবদিহি মহিলাদের। কুশমণ্ডি থানার ৩ নং উদয়পুর অঞ্চলের ঘটনা। কুশমণ্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায়। অভিযোগ নকুল রায়ের অঙ্গুলিহেলনে এলাকার দলীয় যোগ্য কর্মীরা প্রার্থী হতে পারেন নাই। টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দিয়েছেন বিধায়িকার স্বামী। আর এই অভিযোগেই এলাকার মহিলারা আজ বিধায়িকার স্বামীকে পেয়ে তার উপর চড়াও হন। জামার কলার ধরে বসিয়ে আটকে রাখেন ও বিক্ষোভ দেখান। এমনকি জামা ছিঁড়ে দেন। এদিকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
বিধায়িকার স্বামীকে হেনস্থা দলের মহিলাদের, রীতিমতো কলার ধরে মাটিতে বসিয়ে জবাবদিহি।












Leave a Reply