ভোটের আগে ৫০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচন। কিন্তু নির্বাচনের প্রাক্কালে জোর ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের বেলবুনী গ্রামে তৃণমূলের ৫০ টি পরিবারের সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সহ বিজেপির কার্যকর্তারা। বিধায়ক অনুপ কুমার সাহা জানান, ৫০ টি পরিবারের সদস্যদের বিজেপিতে স্বাগত জানাই। আমরা বেলবুনি গ্রামে এই বুথের বিজেপি প্রার্থীকে জয়ী করব। পাশাপাশি এই বুথের মানুষজনদের ৫ বছর পর্যন্ত দায়িত্ব নেবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *