মনোনয়নপত্র না তুলে নিলে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বিজেপি প্রার্থী এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মনোনয়নপত্র না তুলে নিলে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বিজেপি প্রার্থী এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি। ওই প্রার্থীর সঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়ক দেখা করতে এলে পুলিশের সামনেই পুরো বাড়িটি ঘেরাও করে রাখার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে ঘর ছাড়া ওই বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। উল্লেখ্য পঞ্চায়ে ত নির্বাচনকে কেন্দ্র করে এর আগেই মনোনয়নপত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বর্তমানে চাইলে মনোনয়নপত্র তুলে নিতে পারে বিভিন্ন প্রার্থীরা। সেখানে বিভিন্ন রাজ্যজুড়ে অভিযোগ উঠে আসছে রাজ্যের শাসক দল বিরোধীদের বিভিন্নভাবে জোরপূর্বক মনোনয়নপত্র বাতিলের চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই রকম শান্তিপুর থানার কুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ৭২ নম্বর বুথের এ বছর বিজেপি পার্টি হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পরিমল রায়। অভিযোগ ওঠে রবিবার গভীর রাতে ওই এলাকার তৃণমূল নেতা শুভঙ্কর মুখার্জি ওরফে পিটার তার দলবল নিয়ে বিজেপি প্রার্থী পরিমল রায়ের বাড়িতে হানা দেয়। এবং ওই প্রার্থী সহ তার পরিবারকে মনোনয়নপত্র না তুলে নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপরেই চরম আতঙ্কে ভুগছে ওই পরিবার। গতকাল রাতে ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদীয়া দক্ষিণের বিজেপি সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী সহ একাধিক কর্মীরা। তারা যখন ওই প্রার্থীর বাড়ির ভেতর কথা বলছেন ঠিক তখনই অভিযুক্ত তৃণমূল নেতা পিটার এবং তার দলবল নিয়ে পুলিশের সামনেই পুরো বাড়িটি মিছিল করে ঘেরাও করে ফেলে। অবশেষে দীর্ঘক্ষণ পর বাধ্য হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে সাংসদ ও বিধায়করা। কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে কোনরকমে ঘটনাস্থল ছেড়ে চলে আসে তারা। তবে প্রায় তিন কিলোমিটার তাদের পিছন পিছন আসতে থাকে তৃণমূলকর্মীরা এবং অকথ্য ভাষায় স্লোগান দিতে থাকে। এরপর বিজেপি নেতা ও কর্মীরা ফুলিয়া ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে নিরাপত্তার দাবিতে। বর্তমানে প্রাণভয়ে ঘর ছাড়া ওই বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *