বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ-আন্তর্জাতিক যোগ দিবস-international yoga day 2023:” যোগ সারায় রোগ ।” এই প্রবাদটি বহু শতাব্দী প্রাচীন। আমাদের ঋষিগণ নিয়মিত যোগব্যায়াম করতেন এবং সুস্থ ভাবে দীর্ঘ জীবনযাপন করতেন। যোগব্যায়াম আমাদের মন এবং শরীরের পাশাপাশি আমাদের দেহেকেও সুস্থ রাখে। আজকের ব্যস্ত জীবনে, শরীর সুস্থ ও শক্তিশালী রাখতে যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগের গুরুত্ব কেবল আমদের দেশই নয়, গোটা বিশ্বজুড়েও আজ স্বীকৃত। সে কারণেই গোটা বিশ্ব ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রচেষ্টায় আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়েছিল। এবার আমরা সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করব। আর সেই উদ্দেশ্যে কয়েক দিন ধরে আমাদের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রাঙ্গন ছাত্র ছাত্রীদের যোগ প্রশিক্ষণ চলেছে । প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে আজ প্রায় 700জন ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা- শিক্ষাকর্মী সকলে মিলে এই বিশ্ব যোগ দিবস বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে উদযাপন করে ।
বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রাঙ্গন ছাত্র ছাত্রীদের যোগ দিবস পালন।












Leave a Reply