পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুন অর্থাৎ বুধবার আন্তর্জাতিক যোগ দিবস,আর এই আন্তর্জাতিক যোগ দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কোবরা ক্যাম্পে এবং দক্ষিনশোল ফুটবল ময়দানে শালবনির ২৩২ BN CRPF এর মহিলা ব্যাটালিয়নের উদ্যোগে এলাকার খুদে পড়ুয়াদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলো মহিলা ব্যাটালিয়নের জাওয়ানরা,এই দিন উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সীমা তানিয়া, সেকেন্ড ইন কমান্ড্যান্ট জি এল ভুটিয়া ও শাহনাজ আলী সহ অন্যান্য মহিলা ব্যাটেলিয়ানের জাওয়ানরা,জানা গিয়েছে এই দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালবনির স্পোর্টস আইকন সুজাতা মাহাতো, তাকে মহিলা ব্যাটালিয়নের তরফ থেকে বিশেষভাবে সম্বর্ধনা করা হয়,এই দিন এলাকার খুদে পরুয়াদের সঙ্গে এলাকার খেলোয়াড়রাও এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করল।
শালবনির কোবরা ক্যাম্পে এবং দক্ষিণশোল ফুটবল ময়দানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল ২৩২ BN CRPF এর মহিলা ব্যাটেলিয়ান।












Leave a Reply