উনি যেদিন থেকে নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন তবে থেকেই এই সরকারের তাবেদারি করছেন,খড়গপুর থেকে রাজিব সিনহাকে এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য নির্বাচন কমিশনের রাজিব সিনহা দায়িত্ব পাওয়ার পর নির্বাচন কমিশনের উপর খুব প্রকাশ করেছেন রাজ্যপাল, এরপর কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল, রাজ্যপাল বলেছেন আদালতের নির্দেশ কার্যকর না করলে পদ ছেড়ে দিক, সেক্ষেত্রে নতুন রাজ্য নির্বাচন কমিশন নিয়োগ করতে পারেন রাজ্যপাল, এবার এই প্রসঙ্গ নিয়ে করা মন্তব্য করলেন দিলীপ ঘোষ, বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করা মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, তিনি বলেন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবাংলায় ভোট করানোর মতো মানসিকতা ও যোগ্যতা নেই এই নির্বাচন কমিশনের, উনি যেদিন থেকে এই দায়িত্ব পেয়েছেন তবে থেকেই এই সরকারের তাবেদারি করছেন, এক বড় মনে করেননি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট হবে ইলেকশন,ওনার তো সহযোগিতা হতো সেন্টাল ফোর্স এলে, উনি দ্বিতীয় দিন থেকেই সিদ্ধান্ত নিলেন নমিনেশন নেওয়ার, আর সেই দিন থেকেই শুরু হলো গন্ডগোল, এই পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে কোন কড়া পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি, আর নমিনেশন পর্বে ৮-৯ জনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কোন এক্টিভিটি লক্ষ্য করা যায়নি, মুখ্যমন্ত্রীর মুখোশ হয়ে কাজ করছেন নির্বাচন কমিশন, তাই উনি যদি দায়িত্বে থাকেন তাহলে এবার ভোটে বহু মানুষের প্রাণহানি হতে পারে, হাইকোর্টের নির্দেশিকার পরেও এখনো সেন্ট্রাল ফোর্স নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারল না কমিশন, যদিও এই প্রসঙ্গ নিয়ে রাজ্য কমিশনের তরফে জানানো হয়েছে এখনো সেই বার্তা এসে পৌঁছায়নি, এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সব কিছু নিয়ে বিরোধিতা করছেন শুধু টাকা বাদ দিয়ে, আর ঠিক নির্বাচন কমিশন সেটাই করছেন, উনি জানেন না ওনার দায়িত্ব কতটা, ওনার সাধারণ মানুষকে দেখানো উচিত যে আমি রয়েছি আপনারা ভোট দিতে আসুন, উনি সেই মেসেজটা দিতে পারছেন না তার জন্যই উনি একজন ব্যর্থ কমিশনার, উনি থাকলে ভোট হবে না, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় ঘুরবেন শীর্ষ নেতৃত্ব, সেই সম্বন্ধে দিলীপ ঘোষ বলেন উনাদের সঙ্গে শুধু পুলিশ রয়েছে সাধারণ মানুষ নেই, অন্যদিকে বিরোধীদের বৈঠক নিয়ে তিনি বলেন আগে বৈঠকটা হোক কতজন আসে দেখা যাক, এমনই ভাবে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *