মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের আহত হয়েছেন আরো একজন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের আহত হয়েছেন আরো একজন। পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার পুরাতন মালদা থানার নারায়নপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত গাড়ি চালকের নাম রাশেদ বয়(৩৭)বছর। বাড়ি সামসেরগঞ্জ থানার হাসুল নগর এলাকায় আহত হয়েছেন গাড়ির খালাসী সেরাজুল শেখ বয়স(৩০) বছর। বাড়ি পাকুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আলো জানা যায় লরি গাড়িতে পাথর লুট করে বীরভূমের রাজ গ্রাম থেকে কাটিহার যাওয়ার পথেই গভীর রাতে পুরাতন মালদা থানার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে পাথর বোঝাই লরি। ঘটনায় গুরুতর আহত হন দুইজন তড়িঘড়ি উদ্ধার করে রাতে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গাড়িচালক রাসেদ শেখের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাড়ির খালাসী সেরাজুল শেখ। মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *