পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজিব সিনহাকে একমাত্র মুখ্যমন্ত্রী সমর্থন করছেন,রাজিব সিনহার সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারানগড়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ, পাশাপাশি তিনি আরো বলেন আদালত তার বিরুদ্ধে বলছে, বিনা প্রস্তুতিতে নির্বাচন ঘোষণা করেছেন, পুলিশকে পরিচালনা করতে পারছেন না, এইভাবে নির্বাচন কমিশন হয় নাকি,শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে হয়নি মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন,শান্তিপূর্ণ মনোনয়ন হয়ে থাকলে এই নয় জন লোক মারা গেল কি করে,রাস্তায় বোম পড়ে আছে কেনো,এটাকে যদি ওনার শান্তি মনে তাহলে অশান্তি করলে পশ্চিম বাংলার মানুষ থাকতে পারবে তো। অন্যদিকে ভাঙ্গড়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের আদালতের নির্দেশ প্রসঙ্গে বলেন,ওখানে দিনের পর দিন বোম বন্দুক চলেছে,মানুষ মারা গেছে,নমিনেশন করতে দেওয়া হয়নি। এমনকি আইএস এফ কর্মীরা ঢুকে পড়েছিলেন বিডিও অফিসে তাদের নমিনেশনকে অগ্রাহ্য করার চেষ্টা করা হয়েছে।এগুলো চক্রান্ত অবশ্যই তার বিচার হওয়া উচিত। অন্যদিকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করানো প্রসঙ্গ নিয়ে তিনি বলেন সেন্টাল ফোর্স যাতে না আসে রাজীব সিনহা তার জন্য কোর্টে গিয়েছিলেন। এই দিন দিলীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন জেলা ও মন্ডলের একাধিক বিজেপি নেতৃত্ব।
রাজিব সিনহাকে একমাত্র মুখ্যমন্ত্রী সমর্থন করছেন,নারায়ণগড় থেকে মন্তব্য দিলীপ ঘোষের।












Leave a Reply