পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা ভগ্নদশা থাকার কারণে চিকিৎসা পরিষেবা দিতে খুব অসুবিধার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে। স্থানীয় প্রশাসন এবং খবরের জেরে অবশেষে স্বস্তির বার্তা মিলেছে। এমতো অবস্থায় তোড়কোনা স্বাস্থ্য কেন্দ্রটি এখন কৈয়ড় গ্রাম পঞ্চায়েত ভবনে স্থানান্তর করা হয়েছে। খন্ডঘোষ ব্লকের মানুষেরা জানান, তাঁরা এতদিনে ভালো পরিষেবা পাচ্ছে নির্ভয়ে, যখন তখন বিল্ডিং ও চাঙ্গর ভেঙে পড়ার ভয় ছিল, বর্তমানে স্বস্তি। সময়মতো নার্স, ডাক্তার এবং ওষুধ পাওয়া যাচ্ছে। এখানে এসে নিশ্চিন্তে পরিষেবা দিতে পারছি এবং রুগীর পরিমানও ভালোই হচ্ছে, বললেন ডাঃ তাঁতাল আজিজ।
স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা এখন গ্রাম পঞ্চায়েতে ।












Leave a Reply