নদীয়ার নাকাশিপাড়া পুলিশের বড়সড় সাফল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে যাচ্ছে ততই উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ তাজা বোমা। এবার নদীয়ার নাকাশিপাড়া পুলিশের বড়সড় সাফল্য। নাকাশিপাড়ার ধাপারিয়া এলাকায় গোপন সূত্রে হানা দিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র সহ তৈরি সরঞ্জাম। যদিও গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে হানা দেয়, তারপরে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ সরঞ্জামগুলি। জানা যায় বাড়ির মালিকের নাম ফোলি সেক। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র গুলি বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল। তবে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কি কারণে বাড়িতে মজুদ করা হয়েছিল তার তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *