পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো দুর্ঘটনার কবলে পরপর তিনটি গাড়ি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে, জানা গিয়েছে
একসাথে তিনটে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত আরও তিনজনের । স্থানীয়দের সৎপরতায় আহত তিনজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর হলদিয়া থেকে মেচেদার দিকে যাওয়ার পথে সিগনাইলে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে ধাক্কা মারে পরপর দাঁড়িয়ে থাকা দুটি গাড়ি। দুর্ঘটনা গুরুতর হয় গাড়ির মধ্যেই আটকে পড়ে গাড়ি চালক ও খালাসি । পরে তমলুক থানার পুলিশ এসে আহত চালক ও খালাসিকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করেন। অপরদিকে মেশিন ভ্যানের চালক কেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত আরো তিনজন,চাঞ্চল্য নিমতৌড়িতে।












Leave a Reply