পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “যে পুলিশ কোন কাজের না। তৃণমূলের কর্মীরা খুন হয়ে যাচ্ছে সামলাতে পারছে না। সেই পুলিশের প্রশংসা করছে মমতা বন্দ্যোপাধ্যায়।”এগরায় থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার জেড়থান অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করেন দিলীপ ঘোষ। এখানে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সরকার একের পর ইস্যু নিয়ে এক নিয়ে কটাক্ষ করেন দিলীপের ঘোষ। তিনি বলেন, “চুরি করে জেতার চেষ্টা করছে রাজ্য সরকার। রোজ থাপ্পড় খাচ্ছে তাও চেতনা হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই চুরিকে মদত দিচ্ছেন।” উলুবেড়িয়াতে সিপিএমের বেশ কিছু প্রার্থী বিডিও অফিসে নমিনেশন করেছিলেন। তোদের স্কুটিনিও হয়েছিল। পরবর্তীকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তাদের নামের তালিকা উঠে যায়,এমনটাই অভিযোগ উঠেছিলো,এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,“পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে বিডিও অফিসেও দু’নম্বরি হচ্ছে। চোরের রাজত্ব চলছে। কাকে বিশ্বাস করব। সরকারি অফিসে তো বিশ্বাস করা যাচ্ছে না।”
মুখ্যমন্ত্রী চুরিকে মদত দিচ্ছে, এগরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিস্ফোরক দিলীপ ঘোষ












Leave a Reply