শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নেকড়াতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ১ নং ব্লকের অর্ন্তগত গোবিন্দনগর ৯ নং পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সমর্থিত পার্থী সেক হানিফ মহম্মদের সমর্থনে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নেকড়াতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবিন্দ নগর ৯ নম্বর পঞ্চায়েত সমিতির ১০ টি বুথের প্রায় ৬০০ জন কর্মী সমর্থকরা।ভোট কী ভাবে পরিচালিত হবে তার রনকৌশল ও কর্মী সমর্থকদের নিয়ে হয় এই বৈঠক। এদিন ৯ নম্বর বুথের পঞ্চায়েত সমিতির প্রার্থী হানিফ মহম্মদ বলেন- “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী সবুজ সাথী ও রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা সবই করেছেন স্বাভাবিক ভাবেই তার উন্নয়ন প্রতিটি বাড়িতেই পৌঁছে গিয়েছে তাই তার উন্নয়নের দিকেই তাকিয়ে রেখে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *