ইন্দাসে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার ইন্দাসে শনিবার রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শনিবার বিকালে ইন্দাসের সিনেমাতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। ২৩ তারিখে বাঁকুড়ায় পৌঁছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

মনোনয়নের সময় থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল বাঁকুড়ার ইন্দাসে। মনোনয়ন চলাকালীন বিজেপি কর্মীদের সাথে কার্যত খন্ডযুদ্ধ হয়েছিল পুলিশের। বিরোধীরা মনোনয়ন করতে না পারায় এই ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় পায় তৃনমূল। সেই ইন্দাস ব্লকেই বাকি থাকা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনগুলিতে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষে এদিন কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। কেন্দ্রীয় বাহিনী এলাকার মানুষের সাথে কথা বলে নির্বাচনে তাঁদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আস্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *