বৈকুন্ঠপুর এক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রচার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৮ই জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান দু’নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রচার করে গেছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নি ঘোষ। সেই মর্মে বৈকুন্ঠপুর এক অঞ্চলে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রচার মিছিলের আয়োজন করা হয়। এই প্রচার মিছিলের উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, জেলা পরিষদের প্রার্থী সুচরিতা মন্ডল মাজিল্যা, পঞ্চায়েত সমিতির প্রার্থী শান্তিময়ী সাধুখাঁ, অঞ্চল সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আজাদ রহমান শেখ সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আজাদ রহমান শেখ বলেন, আমরা আজ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা অঞ্চলে প্রচার করলাম। মানুষের যা ছাড়া আজকে আমরা পেয়েছি তাতে আমরা নিশ্চিত বৈকুণ্ঠপুর এক অঞ্চলে সমস্ত প্রার্থী বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হবে। জয়ের বিষয়ে আমরা ১০০% আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *