যে দলটা দুর্নীতিতে রেকর্ড গড়েছে গরু চোর কয়লা চোর চাকরি চোর সেই দলটার অস্তিত্ব আছে কিনা সেটাই প্রশ্ন : শুভেন্দু অধিকারী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের আবার বহিষ্কার, স্যান্ডো গেঞ্জির আবার পকেট, যে দলটা দুর্নীতিতে রেকর্ড গড়েছে গরু চোর কয়লা চোর চাকরি চোর সেই দলটার অস্তিত্ব আছে কিনা সেটাই প্রশ্ন। এই পশ্চিমবাংলায় এই সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সে নওশাদ সিদ্দিকী হোক বা অম্বিকা রায় হোক তারি জীবনের সংশয় হয়ে দাঁড়িয়েছে। এদিন নদীয়ার কল্যাণী বিধানসভার ঘোড়াগাছা স্কুল মাঠে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির এক জনসভায় যোগদান করে রাজ্যের শাসকদলকে এই ভাষাতেই আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *