নিজস্ব সংবাদদাতা, মালদা:—-মেয়েদের সার্বিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের স্কুল পড়ুয়াদের বালিকা সশক্তিকরণ কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই উপলক্ষ্যে এই দুই রাজ্যের বিভিন্ন স্কুলের ১০-১২ বছরের ছাত্রীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল। রবিবার এনটিপিসি ফারাক্কার রবীন্দ্র ভবনে তার সমাপন অনুষ্ঠান হয়ে গেল। এক মাস ধরে আবাসিক কর্মশালায় ও অনুষ্ঠানে অংশ নেওয়া ১১৮ জন পড়ুয়াকে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। একগুচ্ছ অনুষ্ঠান পরিবেশিত হয়। হাজির ছিলেন ডইএসজিএসএস বাবজি, সুজাতা লেডিস ক্লাবের সভাপতি ডি রত্না কুমারী,ফরাক্কা প্রজেক্টের প্রধান রমাকান্ত পান্ডা, ইউএলসি-র সভাপতি নিভা পান্ডা, জনস্ংযোগ আধিকারিক আনাম বুখারি প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমিএ
অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় ক্ষমতায়ন বৃদ্ধি এবং ইক্যুইটির প্রসারে এই প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করে সকলে। এই প্রশিক্ষণে কিশোরীরা অসাধারণ প্রতিভা প্রদর্শন করে, যার মধ্যে রয়েছে গান, সিনেমার স্ক্রিনিং, চিত্তাকর্ষক আত্মরক্ষা প্রদর্শন, নৃত্য, যোগের ওপর দক্ষতা দেখায় তারা। এই অনুষ্ঠানে এনটিপিসি-এর মহিলা কর্মচারীদেরও আন্তর্জাতিক মহিলা দিবস পুরস্কারে সম্মানিত করা হয়।
প্রশিক্ষিত কিশোরীদের মধ্যে ক্ষমতায়ন, সহনশীলতা এবং ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করা হয়। আজকাল বহু নারী দেশ-বিদেশে বিভিন্ন কাজে দক্ষতার ছাপ রেখে এগিয়ে চলেছে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে নারীরা। গত ৩০ মে এনটিপিসি-র উদ্যোগে এবং সিএসআর-এর সহযোগিতায় বালিকা সশক্তিকরণ মিশন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। গত রবিবার শেষ হয়।












Leave a Reply