দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ। সোমবার বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ধুমসাদীঘি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে দলীয় কার্যালয় ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। দলীয় নেতৃত্বের অভিযোগ রাতের বিরোধীরা এই ধরনের হামলা চালিয়েছে। সম্পূর্ণ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল।
ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।
দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ।












Leave a Reply