ভোট প্রচারে গিয়ে এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন ১০ নং মালদা জেলা পরিষদের জোটের কংগ্রেসের মনোনীত প্রার্থী মানজেরা খাতুন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভোট প্রচারে গিয়ে এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন ১০ নং মালদা জেলা পরিষদের জোটের কংগ্রেসের মনোনীত প্রার্থী মানজেরা খাতুন।ভোটে জয়ী হয়ে দ্রুত এলাকার সমস্যা সমাধান করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।জানা যায়,রবিবার বিকেলে জেলা পরিষদের মনোনীত প্রার্থী মানজেরা খাতুন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও সৌজন্য সাক্ষাৎ করতে যান।প্রার্থীকে সামনে পেয়ে এলাকার মানুষ রাস্তাঘাট,পানীয় জল ও লাইট সহ একাধিক সমস্যার কথা জানান।তবে তারা কংগ্রেস প্রার্থীকেই ভোট দিয়ে জয়ী করবেন বলে শপথ নিয়েছেন।ইলাম গ্রামের মানুষ রাস্তাঘাট ও পানীয় জলের চরম সমস্যায় ভুক্তভোগী।ভোটে জয়ী হয়ে এলাকার সমস্যা সমাধান করে দিলে তারা খুবই খুশি হবেন বলে জানান।প্রার্থী মানজেরা খাতুন জানান,১০ নং জেলা পরিষদ ভিঙ্গল,তুলসীহাটা ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা হচ্ছে কংগ্রেসের গড়। এলাকার মানুষ কংগ্রেসকে ভালোবেসে ৮ জুলাই ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *