গঙ্গারামপুর ঠেঙাপাড়া বুথে তৃণমূলের ছাপ্পা দেওয়ার অভিযোগ বিজেপির, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  গঙ্গারামপুর ঠেঙাপাড়া বুথে তৃণমূলের ছাপ্পা দেওয়ার অভিযোগ বিজেপির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুকান্ত মজুমদার। এরপরেই তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার এর সাথে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর বচসা। সুকান্ত মজুমদার কে গো ব্যাক স্লোগান।
এরপর সুকান্ত মজুমদার এর সাথে কথা বলেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার। উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি। ঘটনাস্থলে আদিবাসীরা তীর ধনুক নিয়ে পৌঁছায়। তৃণমূলের অভিযোগ বিজেপি আদিবাসী নিয়ে এসেছে। সুকান্ত মজুমদার বলেন, আদিবাসী তাদের সাথে আসেনি। তারা আগেই এসেছিল। আদিবাসীদের গাড়ি ভাঙচুর তৃণমূলের। আদিবাসী রা চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *