বিজেপির রাজ্য সভাপতি কে দেখে পুলিশ এসে বলেন আমাকে বাঁচান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিজেপির রাজ্য সভাপতি কে দেখে পুলিশ এসে বলেন আমাকে বাঁচান। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল খোঁদ বুথ থাকা শিলিগুড়ি কমিশনারেট পুলিশ। ভোট শুরু হতেই গঙ্গারামপুরের জয়দেব পুর ১৭৬নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনা স্থলে পৌছাতেই বিজেপি প্রার্থী সহ নিরাপত্তায় থাকা শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ সুকান্ত মজুমদাররে কাছে অভিযোগ জানায়।
পুলিশ ক্যামেরার সামনে বলেন আমি একা আছি আমাকে ভয় দেখাচ্ছে এমন কি গায়ে হাত দেওয়ার অভিযোগ ও করেন। বিজেপি প্রার্থী বলেন আমাদের লোকজন কে মেরে তারিয়ে দিয়েছে।
খবর পেয়ে রাজ্য পুলিশের আধিকারিক এলে সুকান্ত মজুমদাররে সাথে বচসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *