সারা রাজ্যে ভোটে যেমন শাসক দল সন্ত্রাস চালিয়েছে তেমনি কারচুপি করেছে : সুকান্ত মজুমদার।

বালুরঘাট , নিজস্ব সংবাদদাতা: – স্টেট স্পনর্শড সন্ত্রাস হয়েছে এবারের ভোটে , রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আজ দুপুরে বালুরঘাটে তার নিজস্ব ভবনে রাজ্য সভাপতির ডাকা এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার রাজ্যের পাশাপাশি ভোটে কারচুপির জন্য জেলা প্রশাসনে বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন সারা রাজ্যে ভোটে যেমন শাসক দল সন্ত্রাস চালিয়েছে তেমনি কারচুপি করেছে, আমাদের জেলাও তার থেকে বাদ যায় নি। ভাটপাড়া তার প্রকৃষ্ট উদাহরন, আমাদের জয়ী প্রার্থীদের হাতে জয়ের শংসাপত্র থাকা সত্বেও বালুরঘাটের বিডিও তৃনমুলকে গ্রাম পঞ্চায়েত পাইয়ে দিতে চাইছে। তিনি বলেন আমরাও দেখছি ওই দলদাস বিডিও কি করে, তারপর আমরা আদালতে যাব।

জেলায় সন্ত্রাস নিয়ে বলতে গিয়ে বলেন এই জেলায় দুই মহুকুমায় দুই ভাবে সন্ত্রাস চালিয়েছে। বালুরঘাটে নরমে আবার গংগারামপুরে গরমে সন্ত্রাস চালিয়েছে। তিনি বলেন আমরা জানতাম ওরা গংগারামপুরে সন্ত্রাস চালাবে তাই বালুরঘাট এলাকায় সেরকম ভাবে নজর দেওয়া হয় নি। শুধু দেওয়া হয়েছিল গংগারামুউরের দিকে। হাতে হাতে তার ফলও পাওয়া গেছে, কেননা এবার হরিরামুউর থেকে ভাল ফল আমাদের দিকে এসেছে। বালুরঘাটের লোমসান আমরা সেখান থেকে উঠিয়ে নিতে পেরেছি।

দেশের প্রধান বিরোধীদল গুলির নেতৃত্বরা কর্নাটকে লোকসভা জোট নিয়ে সোনীয়া গান্ধির ডাকা বৈঠকে বসতে যাওয়া নিয়ে সুকান্তর মন্তব্য, বিরোধীরা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে নিয়ে মিউজিক্যাল চেয়ার বানাতে চাইছে। কে কবে কত মাস ওই চেয়ারে বসবেন সে নিয়েই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। কিন্তু ভারতবর্ষের মানুষ কেন্দ্রে একক ভাবে শক্তিশালি দলকেই চায়। সেক্ষেত্রে দেশের মানুষের একমাত্র ভরসা সেই মোদী। তাই মোদীর কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *