বিডিওর করা অভিযোগকে ঘিরে রাজনৈতিক শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা তারিখ ছিল ১১ জুলাই। ১২ জুলাই বালুরঘাট সদরের বিডিও বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে লাগানো সিসিটিভি ও তার সঙ্গে হার্ডডিস্ক চুরি হয়ে গেছে গণনা কেন্দ্র থেকে। বিডিওর করা এই অভিযোগকে ঘিরেই রাজনৈতিক শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় ইতিমধ্যেই একটি টুইট করেছেন।

গণনার দিন বিকেলে গণনায় কারচুপি হয়েছে এই অভিযোগ করে জেলা শাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন সুকান্ত মজুমদার এরপর রাত্রি বারোটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত গণনা কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকেন রাজ্য সভাপতি তার অভিযোগ ছিল গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হচ্ছে এবং সেটা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই এই ঘটনার পর। এই ঘটনার পর সিসিটিভি চুরি যাওয়ার যে তথ্য সামনে এসেছে তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপি রাজ্য সভাপতি দাবি করেছেন এটা পরিকল্পিত এবং যেহেতু বিজেপি বিষয়টি নিয়ে আদালতে যাবে এবং আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইতে পারে তাই আগেভাগেই সেগুলিকে হারিয়ে যাওয়ার কথা বলছেন ব্লক উন্নয়ন আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *