কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ। যার অভিনয় এবং ভুবন ভোলানো হাসির জন্য বাংলা সিনেমার অমর হয়ে আছেন।
১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন তিনি। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় অভিনেতাকে স্মরণ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
We are The Common People এর সদস্যরা হাওড়া জেটি র সামনে উত্তম কুমার মূর্তির সামনে সমবেত হয়ে উত্তম কুমার কে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সভার তরফ থেকে হাওড়া জেটির সামনের এই মূর্তি টির উপযুক্ত রক্ষনাবেক্ষনের জন্য সরকারী কতৃপক্ষের কাছে আবেদন জানানো হয়।












Leave a Reply