পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ওহ লাভলি ছবির প্রমোশন হয়ে গেল সোমবার বর্ধমান শহরে। ছবির প্রমোশনে হাজির হয়েছিলেন ওহ লাভলী বাক্যে জনগণের মাঝে জায়গা করে নেওয়া মদন মিত্র। মদন মিত্রের পাশাপাশি ছিলেন ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী, ছবির নায়ক শুভ সহ নায়িকা এবং অন্যান্য কলাকুশলিরা। ২৫শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মদন মিত্র অভিনীত ‘ওহ লাভলী ছবি’। সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে তার অভিনীত ছবিটি দেখার আবেদন জানান মদন মিত্র। রাজনীতি থেকে সরাসরি বিনোদন জগতে কেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মদন মিত্র জানান, রাজনীতি হচ্ছে বাস্তব আর আমি এখন যেটা করেছি স্ক্রিপ্ট মুখস্ত করে। আমি রাজনীতিতে ছিলাম আর থাকবো।
মদন মিত্র এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো বলেন, রাজনীতি হলো সচল ছবি। আর আমি এখন যেটা করেছি স্ক্রিপ্ট লেখা একটা ছবি। মুখস্ত করে কন্ঠ দিয়ে, লাইট একশন ক্যামেরা কিউ দিয়ে বলতে হয়। আর রাজনীতি এমন ছবি লাইভে যেটা বলেছিলাম, মুখ দিয়ে যেটা বেরিয়ে গেল ওটাই সিনেমা।
ওহ লাভলি ছবির প্রমোশন হয়ে গেল সোমবার বর্ধমান শহরে।












Leave a Reply