পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় CPI(M) নেতা জব্বর আলীকে গ্রেফতার করার প্রতিবাদে রবিবার দুপুরের পর নন্দকুমারের ১১৬ বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম কর্মী সমর্থকরা, তাদের দাবি পুলিশ দলদাস হয়ে এরকম কান্ড ঘটাচ্ছে, যদি আমাদের নেতা কে না ছাড়া হয়, আগামী দিন বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাবো, এমনটাই হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা, ইতিমধ্যেই ঘটনাস্থলে নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
নন্দকুমারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় CPI(M) নেতা জব্বর আলীকে গ্রেফতার করার প্রতিবাদে নন্দকুমারের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।












Leave a Reply