৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলে পতাকা উত্তোলন প্রভাত ফেরী।

পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সমস্ত জায়গায় যখন পতাকা উত্তোলন হচ্ছে এই স্কুল অর্থাৎ মঙ্গলদ্বারী বিদ্যাসাগর শিশু নিকেতন তারাও আজ স্কুলে পতাকা উত্তোলন প্রভাত ফেরী এবং একটু ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত প্রশিক্ষক অশিক্ষিকা সবাই উপস্থিত ছিলেন।

এই স্কুল বরাবরের মতো এবছরও শুধু পতাকা উত্তোলন নয় সঙ্গে গাছ লাগানো প্রভাত ফেরী ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান আবৃত্তি যোগাস সমস্ত প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হয়েছিল।
এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বলেন আমরা প্রতিবছর স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বিদ্যাসাগরের জন্মদিন রবীন্দ্র জয়ন্তী নজরুলের জন্মদিন সমস্ত মনীষীদের জন্মদিন পালন করি ছেলে মেয়েদের পড়াশোনা সঙ্গে সঙ্গে নাচ গান ছবি আঁকা আবৃত্তি যোগাসন সবকিছু শেখানোর ব্যবস্থা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *