ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে চাঞ্চল্য কোলাঘাটের নামালবাড় এলাকায়,আটক অভিযুক্ত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের নামালবাড় এলাকায়, জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম আব্দুল কালাম নায়েক, বয়স আনুমানিক ৬৫ বছর, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে আব্দুল কালাম নায়েককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে সারা শরীরে, সাথে সাথে লুটিয়ে পড়ে মাটিতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্ত রামপদ খাটুয়া নামে ওই অভিযুক্তকে আটকে রাখে স্থানীয় মানুষজন,এরপর খবর দেয়া হয় কোলাঘাট থানার পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ গিয়ে ওই অভিযুক্তকে আটক করে, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *