পথদুর্ঘটনায় মৃত্যু হল বাবার গুরুতর আহত ছেলে,ঘটনায় চাঞ্চল্য গড়বেতার লেদাপোলের জাতীয় সড়কে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাবার গুরুতর আহত ছেলে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের লেদাপোলের ৬০ নম্বর জাতীয় সড়কে,জানা গিয়েছে মৃত বাবার নাম আয়নাল খান, বয়স আনুমানিক ৩১ বছর,বাড়ি বাঁকুড়া জেলার ওন্দার শ্যামসুন্দরপুর এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা নাগাদ বাইকে করে ছেলে ও বাবা একসঙ্গে যাওয়ার পথে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় দুইজন,এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনকেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই বাবাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক,গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছেলে। ইতিমধ্যেই ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *