পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স (আপদামিত্র) ফাইটার অ্যাসোসিয়েশনের পূর্ব মেদনীপুর শাখার ডাকে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আর জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় শুক্রবার।এইদিন নিমতৌড়ি বাস স্ট্যান্ড থেকে মিছিল করে ডিজাস্টার ম্যানেজমেন্টের ২০০ জন কর্মী, তাদের বক্তব্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের সাম্মানিক কিছুই দেয়া হচ্ছে না তারই প্রতিবাদে আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি। ডিজাস্টার ম্যানেজমেন্ট বিপর্যয় মোকাবেলা চেয়ারম্যান সীমা চক্রবর্তী বলেন আমাদের ট্রেনিং আজ অনেক দিন হয়ে গেল অন্যান্য জেলা তে টাকা পেলেও পূর্ব মেদনীপুর জেলায় আমরা সেই টাকা পায়নি কিন্তু আমরা কোভিদ থেকে শুরু করে সাইক্লোন সমস্ত কিছুতেই আমরা ঝাঁপিয়ে পড়ি উদ্ধার কার্যে তার এই দাবি নিয়ে আজ এই ডেপুটেশন। পূর্ব মেদিনীপুর জেলায় সাধারণ সম্পাদক পূর্ণেন্দু মাইতি বলেন ২০২২ সালে তিনটি ধাপে লাস্ট ট্রেনিং হয়ে ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আমরা ২০০ জন ট্রেনিং নিয়ে ছিলাম তার সাম্মানিক এবং কিডস থেকে আমরা বঞ্চিত রয়েছি। অন্যান্য জায়গায় তাদের ভাতা ও কিডস প্রদান করা হয়েছে। আমার জেলা তা দেওয়া হচ্ছে না।
বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ।












Leave a Reply