হরিরামপুর ব্লক কনট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বকেয়া বিল ভিত্তিক ব্লক ডেপুটেশন অনুষ্ঠিত হলো আজ ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হরিরামপুর ১৩ই সেপ্টেম্বর হরিরামপুর ব্লক কনট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বকেয়া বিল ভিত্তিক ব্লক ডেপুটেশন অনুষ্ঠিত হলো আজ । এদিন হরিরামপুর ব্লকের অন্তর্গত কন্টাকটার অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে তাদের বিভিন্ন সরকারি কাজের বকেয়া বিলের দাবিতে বিক্ষোভ দেখান এরপর এই কন্টাকটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামার সাথে দেখা করেন এবং নিজেদের দাবিদাওয়া গুলো নিয়ে আলোচনা করেন এ প্রসঙ্গে হরিরামপুর ব্লক কন্টাকটার অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুলাল সরকার জানান দীর্ঘদিন ধরে ব্লকের বিভিন্ন সরকারি কাজের বরাত পেয়ে তারা সেই কাজ সময়মতো করে দেবার পরও আজ পর্যন্ত বকেয়া বিল পাননি । তার ফলে পাওনাদারদের টাকাও মেটানো যথেষ্টই দুষ্কর হয়ে উঠছে কন্টাকটারদের পক্ষে তাই আজ হরিরামপুর ব্লকের বিডিওর কাছে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিডিও আশ্বাস দেন খুব শীঘ্রই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য একটি মিটিং এর ব্যবস্থা করা হবে । এদিন এই ব্লক ডেপুটেশনে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক চত্বরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *