বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য বসতে চলেছে হাইড্রোলিক ট্রলি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর:-
বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য বসতে চলেছে হাইড্রোলিক ট্রলি। এদিন শুক্রবার সকালে এই হাইড্রোলিক ট্রলি বসানোর কাজের সূচনা করা হয় বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। আনুষ্ঠানিক সূচনা কাজে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি মহেশ পারখ ও অনোজ সরকার সহ পৌরসভার আধিকারিকরা।
সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দশমীর দিন বালুরঘাটের বহু দুর্গা প্রতিমা সদর ঘাটে বিসর্জন হয়, বসে মেলা। বহু লোকের সমাগম হয়।বিসর্জনের সময় এই হাইড্রোলিক ট্রলির মাধ্যমে প্রতিমা নিরঞ্জন হলে বিপদমুক্ত ভাবে এবং খুব সহজেই করা যাবে প্রতিমা নিরঞ্জন৷ সে কারণে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পুজোর আগেই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে, এবছর দুর্গা প্রতিমা বিসর্জ্জন করা হবে হাইড্রোলিক ট্রলির মাধ্যমে। এই কাজের জন্য ইতিমধ্যে বালুরঘাট পুরসভা প্রায় ৩৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *