বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতা ও নাট্য উৎসব।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির ব্যবস্থাপনায় বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতা ও নাট্য উৎসব। এই একান্ত নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সিহল হাই স্কুল, বদলপুর হাই স্কুল দৌলতপুর হাই স্কুল, বিবেকানন্দ বিদ্যামন্দির বংশীহারী বালিকা বিদ্যালয় এবং বুনিয়াদপুর হাই স্কুল। দুইদিন ধরে চলা এই একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজননের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজননের আগে কবি সুকান্ত কে মালা পড়িয়ে এই একাঙ্গ নাটক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করে বিশিষ্ট অতিথিবর্গরা। এই একাঙ্গ নাটক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে ছিল অরনি নাট্য সংস্থার স্থায়ী সভাপতি ডঃ অরবিন্দ তান্ত্রি, বাংলাদেশ রংপুর নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদক ও পরিচালক জনাব রাজ্জাক মুরাদ, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য অমিত সাহা এবং কালিয়াগঞ্জ অনন্যা থিয়েটারের পরিচালক বিভু ভূষণ সাহা সহ অরনি নাট্য সংস্থার বিভিন্ন নাট্য কর্মীরা। এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা দেখতে বহু দূর-দূরান্ত থেকে প্রচুর লোকজন উপস্থিত হয় সুকান্ত ভবনে।

এই বিষয়ে অরণী নাট্য সংস্থার পরিচালক পবিত্র দাস কি জানিয়েছেন শুনে নেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *