মাত্র ২০০০ টাকার প্রলোভনে, নিজের আধার কার্ড ও প্যান কার্ড অন্যের হাতে দিয়ে, ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার মামলায় জড়িয়ে পড়লেন এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- মাত্র ২০০০ টাকার প্রলোভনে, নিজের আধার কার্ড ও প্যান কার্ড অন্যের হাতে দিয়ে, ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার মামলায় জড়িয়ে পড়লেন এক যুবক। ইতিমধ্যেই দিল্লী পুলিশ থানা দিয়েছে ওই ব্যক্তির বাড়িতে। এখন নিজেকে নিরপরাধ প্রমাণ করতে থানা থেকে সাইবার ক্রাইম থানা, জেলা পুলিশ সুপারের অফিস ঘুরে বেড়াচ্ছেন দিলীপ মালি নামে ওই যুবক। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড় মালিপাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর ও ভ্যানচালক এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন পার্শ্ববর্তী ত্রিমোহিনী এলাকার ডাঙ্গাপাড়ার বাসিন্দা খোকন মালি ও তার মা মাধবী মালির বিরুদ্ধে। যদিও এই ঘটনায় মূল চক্রীর পরিচয় অধরাই থেকে গেছে।

দিলীপ মালির অভিযোগ, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে অভিযুক্ত খোকন মালি দিলীপ মালির স্ত্রী কে জানায়, মোবাইল সিমের অফার চলছে, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করলে ২০০০ টাকা পাওয়া যাবে। গ্রামের গরিব মানুষ ২০০০ টাকার লোভে পড়েই, এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে ভেবেই অভিযুক্তদের সাথে স্থানীয় ব্যাংকে গিয়ে প্যান- আধার লিঙ্ক করেন। তাদের অভিযোগ, এরপরই, মোবাইলের ভিডিও কলে এক হিন্দিভাষীর সঙ্গে দিলীপ মালি কে কথা বলিয়ে দেন অভিযুক্তরা। এরপর ২০০০ টাকা পেয়ে খুশি মনে বাড়ি চলে আসুন তারা।
এতদিনে বিপদ দেখা যায়, হঠাৎ করে ই দিলীপ মালির খোঁজে, দিল্লি থেকে পুলিশ আসে। তারা জানতে পারেন তার নামে কলকাতায় একটি ব্যাংকে একাউন্ট খোলা হয়েছে, এবং সেই একাউন্ট থেকে দিল্লির এক ব্যবসায়ীর সাথে আর্থিক প্রতারণা করা হয়। লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার দায় এসে পড়ে দিলীপ মালির ওপরে।
এই ঘটনায় অনুকূল কিনারা না ভেবে পেয়ে, দিলীপ মালি হিলি থানায় অভিযোগ জানাতে গেলে, সেখান থেকে তাদের বালুরঘাটের সাইবার ক্রাইম থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। দিলীপ বাবু জানান, যেহেতু দিল্লি পুলিশ মামলা শুরু করেছে, তাদের সেখানেই যেতে হবে। সাইবার ক্রাইম থানাও কোন অভিযোগ নেয়নি। উপায়ান্তর না পেয়ে এদিন জেলা পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ জমা দেন দিলীপ মালি।

দিলীপ মালির আত্মীয় কমল মালি জানান, দিলীপ সাধারণ খেটে খাওয়া মানুষ। সে প্রতারকদের ফাঁদে পড়েছে।

দিলীপ মালি বলেন, আমি কোনদিন কলকাতায় যাইনি। কলকাতার ব্যাংকে একাউন্ট খুলবো কি করে। সিম কার্ডের অফারে ২০০০ টাকা পাওয়া যাবে বলে খোকন মালি আমাদের আঁধার ও প্যান কার্ড নেয়। এরপর এক ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলায়। এখন দিল্লি থেকে পুলিশ আসায়, জানতে পারি আমার নামে কোলকাতায় ব্যাংক একাউন্ট খুলে আর্থিক প্রতারণা করা হয়েছে। এই বিষয়ে আমি বাঁচতে চাই। বাঁচার আরজি নিয়ে হিলি থানা, সাইবার ক্রাইম থানায় যাই। সেখানে অভিযোগ না নেওয়ায় আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *