দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গৌরীপাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। জানা গেছে মৃতা মহিলার নাম প্রতিমা মন্ডল (৩০)। মৃতার বাবার বাড়ি বংশীহারী এলাকায়।
পরিবার সূত্রে খবর রবিবার সকালে তার স্বামী বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরেই নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান এলাকার মানুষজন। খবর পেয়ে তড়িঘড়ি মহিলার দেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বংশীহারী থানার পুলিশ। কি কারনে গৃহবধু আত্মহত্যা করল সেই বিষয় এখনো স্পষ্ট নয়। পরবর্তীতে মৃতদেহ বালুরঘাট মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গৃহবধুর বোনের অবশ্য দাবী পরকীয়ায় জড়িয়ে ছিলেন দিদি।
গৌরীপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি গৃহবধূ।












Leave a Reply