পথ দুর্ঘটনায় মৃত বন্ধুর স্মৃতিচারণায় বুনিয়াদপুরে বস্ত্র বিতরণ একদল যুবকের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পথ দুর্ঘটনায় মৃত বন্ধুর স্মৃতিচারণায় অসহায় মানুষজনদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল একদল যুবক। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে “বন্ধু” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রায় শতাধিক মানুষের হাতে পুজোর আগে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। করোনা কাল থেকেই মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ। জানা গেছে বিগত কয়েক বছর আগে স্কুলের বন্ধু অনিন্দ নারায়ন রায়চৌধুরীর পথ দুর্ঘটনায় মৃত্যু, নাড়া দেয় তাদের। সেই থেকেই “বন্ধু” নামক স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষজনদের সেবায় প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার দিক থেকে সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বুনিয়াপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। এ প্রসঙ্গে সংগঠনের এক সদস্য জানান “অসহায় মানুষজনদের পাশে দাঁড়ানোর এই কাজ দেখে যদি সমাজের আরও কিছু মানুষ এগিয়ে আসে, সেটাই আমাদের সার্থকতা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *