দলীয় সভা শেষ করে হিলি থেকে বালুরঘাট ফেরার মুখে তৃনমুলের বিক্ষোভের মুখে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, হিলি : – দলীয় সভা শেষ করে হিলি থেকে বালুরঘাট ফেরার মুখে তৃনমুলের বিক্ষোভের মুখে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার গাড়িতে ডান্ডার বাড়ি মেরে হামলা করা হয় বলে জানা গেছে।গতকাল দিল্লিতে অভিষেককে আটক করার পালটা রাজ্য বিজেপির সভাপতিকে এই বিক্ষোভের মুখে পড়তে হলো বলে স্থানিওদের অভিযোগ। এই নিয়ে আজ সন্ধায় চোর চোর আর সুকান্ত গোব্যাক ধ্বনি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয় হিলিতে। বিজেপির অভিযোগ তাদের সভাপতিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা চালিয়েছিল বিক্ষোভকারীরা।ভাইরাল হওয়া ভিডিওতে ( যার সত্যতা যাচাই করা যায় নি) সুকান্ত মজুমদারকেও তার গায়ে ও গাড়িতে ধাক্কা মারার অভিযোগের কথা বলতে শোনা যায়। বিক্ষোভকারীদের হাতে তৃনমুলের দলীয় ঝান্ডা দেখা গেলেও খোদ তৃনমুলের তরফে সব অভিযোগ অস্বিকার করা হয়েছে।যদিই সুকান্তর কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা থাকলেও সব ক্ষেত্রে যা হয় পুলিশকে সেখানে দেখা যায়্য নি বলে অভিযোগ।এমনকি ঘটনার পর হিলি থানায় অভিযোগ জানাতে গেলেও অভিযোগ পত্র জমা নেওয়া হয়নি বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে।
আর এই নিয়ে জেলা জুড়ে সন্ধের পর থেকে টান টান উত্তেজনা দেখা দিয়েছে বলে জানা গেছে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পরে অভিযোগ জানিয়ে বলেন তাদেএ দলীয় বৈঠক শেষ করে ফেরার পথে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল আমি পাশ কাটিয়ে চলে আসার সময় আমার গাড়ির উপর ডান্ডা দিয়ে বাড়ি মারলে আমি নেমে গিয়ে প্রতিবাদ করি। আমাকে প্রানে মারার ও চেষ্টা করেছে। ওরা আমাকে লক্ষ করে চোর চোর বলে তখন আমি তাদের বলি আমি আমার সব সম্পত্তির হিসাব দিতে রাজি। আমার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার আগে আপনাদের নেতা তার সম্পত্তির হিসাব দিন। সুকান্ত বলেন রাজ্যের মানুষ এই তৃনমুলের অরাজকতার উচিত জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *