রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গঙ্গারামপুর শহরের মিশনমোড় এলাকায় মারুতি গাড়িতে ধাক্কা একটি পিকআপ ভ্যানের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের। গঙ্গারামপুর শহরের মিশনমোড় এলাকার ঘটনা। ঘটনার পর গাড়ি দুটি আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে এদিন সন্ধায় শহরের মিশন মোড় এলাকায় দাড়িয়ে ছিল একটি মারুতি। সেই সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে মারুতিতে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *