খিদিরপুরের দিঘি পাড়া থেকে খিদিরপুর শিব মন্দির এলাকা পর্যন্ত বেহাল রাস্তা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের খিদিরপুর এলাকার বেহাল রাস্তা। পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার জল জমায় আরো বেশি সমস্যায় পড়েছেন এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন।
খিদিরপুরের দিঘি পাড়া থেকে খিদিরপুর শিব মন্দির এলাকা পর্যন্ত বেহাল রাস্তায় কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন।
পুজোর আগে রাস্তা ঠিক হবে বলে পুরসভা আশ্বাস দিলেও এখনো সংস্কার হয়নি রাস্তা।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, পুজোর আগেই শহরের রাস্তার কাজ হবে। তবে বৃষ্টির কারণে কিছুটা সময় লাগছে।

বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে পুরসভার কাজ নিয়ে কটাক্ষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *