ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলতে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য পদযাত্রা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার নবদ্বীপ পৌরসভার নাগরিকদের সচেতন করে তুলতে শনিবার নদীয়ার নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় এবং নবদ্বীপ পুলিশ থানার যৌথ উদ্যোগে ডেঙ্গু বিষয়ে সচেতনতার বার্তা দিতে এক বর্ণাঢ্য পদযাত্রার
আয়োজন করা হয়। প্রসঙ্গত বলা যায় যে,রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গু দেখা দিয়েছে যার ফলে বহু জায়গায় সাধারণ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে চিকিৎসার জন্য ভর্তি হতে হচ্ছে।
সেই কারনে এদিন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় ( বায়েজ) প্রাঙ্গন থেকে নবদ্বীপের নাগরিকদের সচেতন করে তুলতে এই বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন বলে জানাযায়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও পুলিশ প্রশাসনের কর্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *