আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের নারায়ণ সুন্দরী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক লক্ষীনারায়ণ সাহা বিগত ৪০ বছরের স্কুলে চাকরি করছিলেন।
৩১শে ডিসেম্বর তার অবসর নেওয়ার দিন। কিন্তু পুজোর ছুটি থাকার জন্য রবিবার নারায়ণ সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অবসর গ্ৰহণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে মোট ৫৫ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে।এর মধ্যে চারজন ছাত্রী রক্তদান করে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষেরা।
নারায়ণ সুন্দরী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক লক্ষীনারায়ণ সাহা অবসর গ্রহণের দিনে রক্তদান শিবির।












Leave a Reply