নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতাঃ- নিজের আর্থিক তহবিলে তৈরি তিনটি সিমেন্ট কংক্রিটের রাস্তার উদ্বোধন করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।
বালুরঘাট বিধানসভা অন্তর্গত বিনশিরা গ্রাম পঞ্চায়েতের পৌরাহার, কুনজীদিঘি, এবং বিনশিরা সংসদে তৈরি প্রত্যেকটি রাস্তা তৈরি হয়েছে আড়াই থেকে তিনলক্ষ টাকা ব্যয়ে। এতদিন ওই রাস্তাগুলো মাটির ছিল। অবশেষে পাকা রাস্তা পেয়ে খুশি প্রতিটি এলাকার বাসিন্দারা। পাশাপাশি বালুরঘাট বিধানসভা অন্তর্গত মানিকো এলাকায় বস্ত্র বিতরণ করেন বিধায়ক অশোক লাহিড়ী।
তিনি বলেন, রাস্তাগুলি ছোট হলেও খুব প্রয়োজন ছিল। যা মানুষের মুখে প্রকাশ পেয়েছে। তিনি তার কোটার টাকায় রাস্তা ও বস্ত্রদান করতে পেরে খুশি।
নিজের আর্থিক তহবিলে তৈরি তিনটি সিমেন্ট কংক্রিটের রাস্তার উদ্বোধন করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।












Leave a Reply