রাজ্যে ক্ষমতায় না আসার আগেই শহীদ মাতঙ্গিনী ব্লকে BJP র গোষ্ঠী কোন্দলকে ঘিরে উত্তেজনা,বিধায়ককে ঘিরে বিক্ষোভ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – ক্ষমতায় না আসার আগে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বিজেপির বিধায়ক তাপসী মন্ডলকে ঘিরে কার্যত বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের, জানা গিয়েছে কর্মদক্ষ গঠন প্রক্রিয়াকে ঘিরে এই গোষ্ঠী কোন্দল, বিশেষ সূত্রে জানা যায় শহীদ মাতঙ্গিনী ব্লকে সোমবার স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়ায় অংশ নাই বিজেপির জয়ী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক, তবে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ঢোকার আগেই তাকে বাধা দেয়া হয় বলে অভিযোগ, বাধা দেওয়ার অভিযোগ উঠে বিজেপির আরেক গোষ্ঠী, যার ফলে গেটের সামনে বসেই বিক্ষোভ দেখায় সঙ্গীতা আদক মাইতির গোষ্ঠী, পাল্টা বিজেপির বিধায়ক তাপসী মন্ডলকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, তাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে, ঘটনাকে ঘিরে ব্যাপক হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এই বিষয় নিয়ে বিজেপির বিধায়ক তাপসী মন্ডল জানান বিজেপিকে বদনাম করার জন্যই বেশ কিছু ব্যক্তি এইরকম কর্ম কান্ড ঘটাচ্ছে, পাশাপাশি এই বিষয় নিয়ে বিধায়ক ব্লক প্রশাসনের উপর আঙ্গুল তুললেন। এই ঘটনায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়, অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *